Our Books

সহজ ব্যবহারিক নাহু (২য় খণ্ড)

Original price was: ৪৩০৳ .Current price is: ৩০১৳ . (৩০% ছাড়ে)

‘সহজ ব্যবহারিক নাহু’ একটি যুগোপযোগী ও আধুনিক নাহু শিক্ষা সিরিজ। এতে ইলমুন নাহুর মৌলিক সকল আলোচনা চলে এসেছে। আমি দৃঢ়তার সাথে বিশ্বাস করি, যদি কোন ছাত্র নাহু সিরিজের প্রথম ও দ্বিতীয় খণ্ড ভালোভাবে আয়ত্বে নিয়ে আসে তবে সে ইলমুন নাহুর প্রায় ৯৫% আলোচনা নিজের দখলে নিয়ে আসতে সক্ষম হবে ইনশাআল্লাহ।

ফাতাওয়ায়ে আলবানী

Original price was: ৭১৫৳ .Current price is: ৫০১৳ . (৩০% ছাড়ে)

ফাতাওয়ায়ে আলবানী এমন এক অনন্য সংকলন যেখানে মুহাদ্দিসুল আসর শায়খ নাসিরুদ্দীন আল-আলবানী (রহ.)-এর গুরুত্বপূর্ণ ফতোয়াগুলো একত্রিত করা হয়েছে। ইসলামি জীবনযাত্রার প্রায় প্রতিটি ক্ষেত্র নিয়ে তাঁর দলীলভিত্তিক উত্তরগুলো সাজানো হয়েছে সহজ ভাষায় ও বাস্তব প্রয়োগের দৃষ্টিকোণ থেকে। আপনি যদি ইসলাম বুঝে মানতে চান, কেবল অন্ধ অনুসরণ নয় বরং দলীলের আলোকে চলতে চান, তবে এই বইটি হবে আপনার নির্ভরযোগ্য গাইড। প্রতিটি প্রশ্নের জবাবে আলবানী (রহ.) তুলে ধরেছেন আল-কুরআন, সহীহ হাদীস ও সাহাবায়ে কেরামের পথ অনুসরণে দৃঢ় অবস্থান।

বিংশ শতাব্দীর তিন কিংবদন্তি

Original price was: ২৯৪৳ .Current price is: ২০৬৳ . (৩০% ছাড়ে)

ইলম, তাকওয়া আর যুহুদের অনন্য সমন্বয়ে গঠিত তিন কিংবদন্তি আলিমের জীবনগাঁথা নিয়ে এক অনন্য গ্রন্থ — বিংশ শতাব্দীর তিন কিংবদন্তি।
ইমাম ইবনু বায, ইমাম ইবনু উসাইমীন ও ইমাম নাসীরুদ্দিন আল-আলবানী রাহিমাহুমুল্লাহ— আহলুস সুন্নাহর এই তিন ইমামের জীবনী ও তাদের জীবন থেকে অর্ধ শতাধিক শিক্ষণীয় ঘটনা ফুটে উঠেছে বইটিতে।
যাদের ইলম, আদব-আখলাক ও দুনিয়া বিমুখতা আজও পথহারা মুসলিম সমাজকে দেখায় হিদায়াতের আলোকরেখা।

সাহাবিদের অন্তঃকলহ এবং সালাফদের অবস্থান

Original price was: ২৪৬৳ .Current price is: ১৭২৳ . (৩০% ছাড়ে)

সাহাবিদের অন্তঃকলহ এবং সালাফদের অবস্থান বইটি আপনাকে ইসলামের ইতিহাসের একটি স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ দিকের সঙ্গে পরিচয় করাবে। এই বইতে সাহাবিগণের মাঝে ঘটে যাওয়া বিরোধ ও অন্তঃকলহের ঘটনা ও তার প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। লেখক শাইখ ইরশাদুল হক আসারি হাফিযাহুল্লাহ এবং অর্ধশতাধিক সালাফ ও যুগশ্রেষ্ঠ আলিমগণের মতামতের আলোকে আপনাকে সাহাবিদের প্রতি সঠিক আকীদা বুঝতে সাহায্য করবে।

সহজ ব্যবহারিক নাহু (১ম খণ্ড)

Original price was: ২৮৫৳ .Current price is: ২০০৳ . (৩০% ছাড়ে)

ব্যাকরণে ছাত্রদের দুর্বলতা দূর করার জন্যই এই কিতাব। সাধারণত নাহুর কায়দাগুলো জোর দিয়ে মুখস্থ করানো হয়; কিন্তু তা প্রয়োগ করা হয় না। আসলে কায়দা মুখস্থ করার উপকারিতা তখনই পাওয়া যায় যখন তা প্রয়োগ করা হয়। এছাড়া তেমন কোন লাভ হয় না। আর কায়দা প্রয়োগ করার প্রতি ছাত্র-উস্তায উভয়ের বেশ উদাসীনতা রয়েছে। এর অন্যতম কারণ হলো, আমাদের মাদরাসাগুলোতে যে সমস্ত কিতাব পড়ানো হয় তাতে কায়দা প্রয়োগ করার কোন অনুশীলনী নেই। এজন্য এমন একটি কিতাব সংকলন করা সময়ের দাবি, যে কিতাবে কায়দাগুলোর প্রায়োগিক ও ব্যবহারিক রূপ সুন্দরভাবে উপস্থাপন করা হবে এবং পর্যাপ্ত তামরীন থাকবে, যেখানে ছাত্ররা কায়দাগুলো প্রয়োগ করতে পারবে। আমার জানা মতে, বাংলা ভাষায় এ ধরণের দুটি কিতাব রয়েছে। তা হলো, ‘সহজে নাহু শিখি’ এবং ‘এসো নাহু শিখি’।

সহজ ব্যবহারিক সরফ (১ম খণ্ড)

Original price was: ২৭০৳ .Current price is: ১৮৯৳ . (৩০% ছাড়ে)

ছরফ শাস্ত্রে ছাত্রদের দুর্বলতা দূর করার জন্যই এই কিতাব। সাধারণত আমাদের মাদরাসাগুলোতে ছরফের প্রাথমিক কিতাব হিসেবে ‘মীযান ও মুনশাইব’ পড়ানো হয়। নিঃসন্দেহে এই কিতাবটি প্রাথমিক ছাত্রদের জন্য উপকারী এবং পরীক্ষিত। তবে এই কিতাবে কেবল একটি মাত্র শব্দ কাঠামোর মাধ্যমে সকল প্রকার বাহাসের আলোচনা করা হয়েছে। যদিও আরবী ভাষায় অত্যধিক ব্যবহৃত শব্দ কাঠামো তিনটি। যার ফলে ছাত্ররা প্রাথমিক অবস্থায় বাকী দুটি কাঠামো সম্পর্কে তেমন একটি ধারণা লাভ করতে পারে না। অনুরূপভাবে কিতাবটির অনুশীলনী একেবারেই স্বল্প, যা ছাত্রদের স্মৃতিতে স্থায়ী করার জন্য পর্যাপ্ত নয়। একটি বাহাছ পড়ার পর পর্যাপ্ত তামরীন করা না হলে আস্তে আস্তে তা স্মৃতি থেকে হারিয়ে যায়। এজন্য এমন একটি কিতাব সংকলন করা সময়ের দাবি, যে কিতাবে প্রতিটি বাহাসে অত্যধিক ব্যবহৃত তিনটি শব্দকাঠামো উপস্থাপন করা হবে এবং পর্যাপ্ত তামরীন থাকবে, যেখানে ছাত্ররা তাদের মুখস্থকৃত বিষয়টি প্রয়োগ করতে পারবে।

এটা সালাফগণের মানহাজ নয়!

Original price was: ৪৪৯৳ .Current price is: ৩১৪৳ . (৩০% ছাড়ে)

আপনি কি কখনও ভেবেছেন যে ‘সালাফগণের মানহাজ’ নামক ধারণাটি কতটা সঠিক বা বিভ্রান্তিকর হতে পারে? এই বইটি আপনাকে দেখাবে, অনেকেই নিজেদের সুবিধা বা পছন্দ অনুসারে যে পথ অনুসরণ করছে তা আসলে সালাফগণের মূল মানহাজ নয়। শাইখ ড. মুহাম্মাদ বাযমূলের মূল গ্রন্থ অনুবাদ ও ব্যাখ্যার মাধ্যমে ৫৪টি পয়েন্টে বিশ্লেষণ করা হয়েছে, যা পাঠককে প্রকৃত সত্য ও বিভ্রান্তির পার্থক্য জানাতে সাহায্য করবে

মুসলিম জাতির দুর্দশার কারণ ও উত্তরণের উপায়

১৫৳ 

এই সংক্ষিপ্ত কিন্তু গভীর বইটিতে শাইখ মুহাম্মাদ ইবনু সালিহ আল-উসাইমীন (রাহ.) মুসলিম উম্মাহর ব্যক্তি ও সমাজ জীবনের দুর্দশার মূল কারণগুলো বিশ্লেষণ করেছেন। তিনি হৃদয়গ্রাহীভাবে দেখিয়েছেন, কিভাবে আমাদের দৈনন্দিন পাপ এবং অনৈতিকতার ফলস্বরূপ সমাজে নানা সমস্যা তৈরি হয়। পাশাপাশি, শাইখ স্পষ্ট ও প্রাঞ্জল উপায়ে দেখিয়েছেন কিভাবে এই দুর্দশা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

হাদীস কেন মানতে হবে?

Original price was: ১১৮৳ .Current price is: ৮৩৳ . (৩০% ছাড়ে)

‘হাদীস কেন মানতে হবে?’—এই বইটি এমন একটি মৌলিক প্রশ্নের জবাব দেয়, যা ইসলামের প্রতি আস্থাহীনতার যুগে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুরআনের পাশাপাশি হাদীসের অপরিহার্যতা, নবি ﷺ–এর নির্দেশ মানার দলিল এবং হাদীস অস্বীকারকারীদের বিভ্রান্তি—সবকিছুই প্রমাণনির্ভরভাবে বিশ্লেষণ করেছেন লেখক। এতে পাঠক বুঝতে পারবেন, ইসলামী জীবনব্যবস্থা কখনোই হাদীস ছাড়া পূর্ণতা পায় না।

আমার প্রথম জ্ঞানবাক্স সেট ১

Original price was: ৭২০৳ .Current price is: ৩০০৳ . (৫৮% ছাড়ে)

সোনামণিদের জন্য আমার প্রথম জ্ঞানবাক্স প্যাকেজ ১ -এ যে বইগুলো থাকছে:  ১। Alphabet ২। Numbers ৩। Rhymes ৪। বাংলা বর্ণমালা ৫। বাংলা সংখ্যা ৬। আরবি

  • পৃষ্ঠা সংখ্যা : ২০ (প্রতি বই)
  • কাগজের ধরণ : সুইডিশ বোর্ড (৬০০ জিএসম)
  • সাইজ : ৩.২৫x৪ ইঞ্চি
  • ছাপার ধরন : সম্পূর্ণ রঙিন

রঙচঙে ও ছবিওয়ালা বইগুলো বাচ্চাদের বই এর বিষয়বস্তু সম্পর্কে আগ্রহী করে তুলবে। বইগুলি ৬০০ জিএসএম বোর্ডে প্রিন্ট করা, যা অনেক শক্ত এবং মোটা। ফলে আপনার বাচ্চা চাইলেও নষ্ট করতে পারবে না। পৃষ্ঠার দুই দিক ল্যামিনেশন থাকায় শিশুদের উপযোগী করে বানানো এই বইগুলো সহজে পানিতে ভিজে নষ্ট হবে না।

আল-কুরআনের হক ও ফজিলত

৳ 

কুরআন এমন একটি কিতাব যার মাধ্যমে আরবের সেই বর্বর জাতি সৌভাগ্যবান জাতিতে পরিণত হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরআন দিয়েই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ তৈরি করেছিলেন। তিনি বলেছেন, ‘বিশ্বমানবমণ্ডলীর মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো আমার যুগ’[বুখারী: ২৬৫২]।

একগুচ্ছ উপদেশ

১৫৳ 

বইটিতে তুলে ধরা হয়েছে সালাফে সালেহীনের মানহাজে দীনের দাওয়াত, সত্য ও মিথ্যার পার্থক্য নির্ধারণের মাপকাঠি, এবং বিভ্রান্ত সময়েও হকপন্থায় দৃঢ় থাকার বাস্তব দিকনির্দেশনা। মাত্র ৩২ পৃষ্ঠার ছোট্ট বই হলেও এর প্রতিটি লাইন যেন একেকটি দীনি মণিমুক্তা।