বিলিভার্স ভিশন

বিলিভার্স ভিশন
আমরা শুধুমাত্র সালাফী আকিদাহ ও মানহাজের বই প্রকাশ করে থাকি।
লেখক
অনুবাদক
সম্পাদক
ফাহমুস সালাফ
এই বইটি ‘ফাহমুস সালাফ’ অর্থাৎ সালাফগণের বোধ ও উপলব্ধির আলোকে কুরআন ও হাদীসকে সঠিকভাবে বোঝার মূলনীতি তুলে ধরে। এটি দেখায় কিভাবে মুসলিম উম্মাহ বিভিন্ন মত ও দলে বিভক্ত হয়েছে, এবং কীভাবে ‘ফাহমুস সালাফ’-এর মাধ্যমে আপনি সত্য পথে থাকবেন। বইটি সালাফ ও খালাফ ইমামগণের প্রমাণিত বক্তব্যের মাধ্যমে হকপন্থি জীবনযাপনের দিকনির্দেশ প্রদান করে।
মানহাজুস সালাফ
আজকের বিভ্রান্তিময় সময়ে ইসলামের প্রকৃত চেহারা বোঝা যেমন জরুরি, তেমনি কঠিনও। মানহাজুস সালাফ বইটি পাঠককে সেই আসল ইসলামি দৃষ্টিভঙ্গির দিকে ফিরিয়ে নেয়— যেটি ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও তাঁর সাহাবিদের জীবনে বাস্তবায়িত। এটি কেবল তাত্ত্বিক আলোচনা নয়; বরং জীবন, দাওয়াত, আকিদা ও আচরণের প্রতিটি স্তরে সালাফদের মানহাজকে তুলে ধরেছে বাস্তব উদাহরণের মাধ্যমে।
আমল সিরিজ – প্যাকেজ
এই সিরিজে ছয়টি চমৎকার বই একত্রিত করা হয়েছে, যেখানে আল্লাহ ও নবী (ﷺ) প্রিয় আমল, আসমানের দরজা খোলার সময়, কিয়ামুল লাইলের ফযীলত, মানুষের দুআ লাভ, জান্নাতের স্তর ও মর্যাদা বৃদ্ধির কার্যকরী উপায় এবং রাসূলুল্লাহ (ﷺ) যে আমলগুলো সর্বাধিক করতেন তা বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। প্রতিটি অধ্যায় এমনভাবে সাজানো, যা দুনিয়ার ব্যস্ত জীবনের মধ্যে সহজেই নেক কাজের সঙ্গে যুক্ত হতে সাহায্য করে।
ফিতনাতুত তাকফীর এবং মানবরচিত বিধানে ফয়সালার হুকুম
মুসলিম সমাজে ‘মুসলিমকে কাফির বলা’ ফিতনা একটি প্রাচীন, কিন্তু আজও প্রাসঙ্গিক সমস্যা। এই গ্রন্থে ফিতনার প্রকৃতি, মানব রচিত বিধানে ফয়সালার হুকুম, ইসলামী শাসন ও বিচার ব্যবস্থার সঠিক পদ্ধতি এবং কুফর-ফিসক-নিফাক সম্পর্কিত গুরুত্বপূর্ণ দিকগুলো বিশ্লেষণ করা হয়েছে। শাইখ আলবানী, শাইখ ইবনু বায ও শাইখ ইবনু উসাইমীনের দলীলসমৃদ্ধ আলোচনার মাধ্যমে বিষয়টি বিস্তারিতভাবে প্রকাশ করা হয়েছে।
সালাফগণের দুনিয়াবিমুখতা
‘সালাফগণের দুনিয়াবিমুখতা’ এমন একটি গ্রন্থ, যা আপনাকে দেখাবে কীভাবে একজন মুসলিম দুনিয়ার মোহ থেকে মুক্ত থেকে পরকালের দিকে মনোযোগ দিতে পারে। নবী ﷺ ও সালাফে সালিহিনদের জীবনধারা অনুসরণ করে যেভাবে তারা দুনিয়ার ব্যস্ততা ও ভোগ-বিলাস ত্যাগ করতেন, সেই পথনির্দেশ এখানে সংকলিত হয়েছে বিশুদ্ধ হাদীস ও প্রজ্ঞাপূর্ণ ব্যাখ্যার মাধ্যমে। আজকের ভোগবাদী জীবনে এটি আপনাকে আত্মশুদ্ধি ও ঈমানের শক্তি ফিরিয়ে আনবে।
মুসলিম নারীর পূর্ণাঙ্গ মাসাইল
‘মুসলিম নারীর পূর্ণাঙ্গ মাসাইল’—আপনি যদি সত্যিই জানতে চান, ইসলামী শরীআতে একজন নারীর জন্য কী কী জানা আবশ্যক, কীভাবে দৈনন্দিন জীবনে দীন মেনে চলতে হয়, তাহলে এই বইটি আপনার হাতেই থাকার কথা। এটি এমন একটি কিতাব, যেখানে নারীর ঈমান, ইবাদত, আচরণ, পোশাক, পারিবারিক জীবন—সবকিছু কুরআন ও সহীহ হাদীসের আলোকে পরিপূর্ণভাবে তুলে ধরা হয়েছে। আপনি যদি ইসলামী জীবনচর্চায় দৃঢ় হতে চান, এই বই আপনাকে সঠিক ভিত্তি দেবে।
সহজ ব্যবহারিক নাহু ও সরফ পূর্নাঙ্গ সিরিজ
এই সিরিজের কিতাব দুটি ভালোভাবে অধ্যয়ন করলে আরবী ইবারত বোঝার জন্য যতটুকু জ্ঞান প্রয়োজন তা অর্জন করার জন্য অন্য কোন কিতাব অধ্যয়ন করার প্রয়োজন হবে না। কেননা, নাহবেমীর, হিদায়াতুন নাহু, শারহু মিয়াতে আমিল, মাবাদিউল আরাবিয়্যা ও আন-নাহুবুল ওয়াযেহ (নাহু অংশ) ইত্যাদি কিতাবের কায়দা-কানুন পর্যায়ক্রমে কিতাব দুটিতে আলোচনা করা হয়েছে। পাশপাশি আন-নাহবুত তাত্ববীকী, আন-নাহবুশ শাফী ও আন-নাহবুল কুরআনী ইত্যাদি আধুনিক কিতাবগুলোর সিংহভাগ আলোচনা খণ্ড দুটিতে চলে এসেছে।
সহজ ব্যবহারিক নাহু (২য় খণ্ড)
‘সহজ ব্যবহারিক নাহু’ একটি যুগোপযোগী ও আধুনিক নাহু শিক্ষা সিরিজ। এতে ইলমুন নাহুর মৌলিক সকল আলোচনা চলে এসেছে। আমি দৃঢ়তার সাথে বিশ্বাস করি, যদি কোন ছাত্র নাহু সিরিজের প্রথম ও দ্বিতীয় খণ্ড ভালোভাবে আয়ত্বে নিয়ে আসে তবে সে ইলমুন নাহুর প্রায় ৯৫% আলোচনা নিজের দখলে নিয়ে আসতে সক্ষম হবে ইনশাআল্লাহ।
সহজ ব্যবহারিক সরফ (২য় খণ্ড)
‘সহজ ব্যবহারিক সরফ’ একটি যুগোপযোগী ও আধুনিক সরফ শিক্ষা সিরিজ। এতে ইলমুস সরফের মৌলিক সকল আলোচনা চলে এসেছে। আমি দৃঢ়তার সাথে বিশ্বাস করি, যদি কোন ছাত্র সরফ সিরিজের প্রথম ও দ্বিতীয় খণ্ড ভালোভাবে আয়ত্বে নিয়ে আসে তবে সে ইলমুস সরফের প্রায় ৯৫% আলোচনা নিজের দখলে নিয়ে আসতে সক্ষম হবে ইনশাআল্লাহ।
সাহাবিদের অন্তঃকলহ এবং সালাফদের অবস্থান
সাহাবিদের অন্তঃকলহ এবং সালাফদের অবস্থান বইটি আপনাকে ইসলামের ইতিহাসের একটি স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ দিকের সঙ্গে পরিচয় করাবে। এই বইতে সাহাবিগণের মাঝে ঘটে যাওয়া বিরোধ ও অন্তঃকলহের ঘটনা ও তার প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। লেখক শাইখ ইরশাদুল হক আসারি হাফিযাহুল্লাহ এবং অর্ধশতাধিক সালাফ ও যুগশ্রেষ্ঠ আলিমগণের মতামতের আলোকে আপনাকে সাহাবিদের প্রতি সঠিক আকীদা বুঝতে সাহায্য করবে।
সহজ ব্যবহারিক নাহু (১ম খণ্ড)
ব্যাকরণে ছাত্রদের দুর্বলতা দূর করার জন্যই এই কিতাব। সাধারণত নাহুর কায়দাগুলো জোর দিয়ে মুখস্থ করানো হয়; কিন্তু তা প্রয়োগ করা হয় না। আসলে কায়দা মুখস্থ করার উপকারিতা তখনই পাওয়া যায় যখন তা প্রয়োগ করা হয়। এছাড়া তেমন কোন লাভ হয় না। আর কায়দা প্রয়োগ করার প্রতি ছাত্র-উস্তায উভয়ের বেশ উদাসীনতা রয়েছে। এর অন্যতম কারণ হলো, আমাদের মাদরাসাগুলোতে যে সমস্ত কিতাব পড়ানো হয় তাতে কায়দা প্রয়োগ করার কোন অনুশীলনী নেই। এজন্য এমন একটি কিতাব সংকলন করা সময়ের দাবি, যে কিতাবে কায়দাগুলোর প্রায়োগিক ও ব্যবহারিক রূপ সুন্দরভাবে উপস্থাপন করা হবে এবং পর্যাপ্ত তামরীন থাকবে, যেখানে ছাত্ররা কায়দাগুলো প্রয়োগ করতে পারবে। আমার জানা মতে, বাংলা ভাষায় এ ধরণের দুটি কিতাব রয়েছে। তা হলো, ‘সহজে নাহু শিখি’ এবং ‘এসো নাহু শিখি’।
সহজ ব্যবহারিক সরফ (১ম খণ্ড)
ছরফ শাস্ত্রে ছাত্রদের দুর্বলতা দূর করার জন্যই এই কিতাব। সাধারণত আমাদের মাদরাসাগুলোতে ছরফের প্রাথমিক কিতাব হিসেবে ‘মীযান ও মুনশাইব’ পড়ানো হয়। নিঃসন্দেহে এই কিতাবটি প্রাথমিক ছাত্রদের জন্য উপকারী এবং পরীক্ষিত। তবে এই কিতাবে কেবল একটি মাত্র শব্দ কাঠামোর মাধ্যমে সকল প্রকার বাহাসের আলোচনা করা হয়েছে। যদিও আরবী ভাষায় অত্যধিক ব্যবহৃত শব্দ কাঠামো তিনটি। যার ফলে ছাত্ররা প্রাথমিক অবস্থায় বাকী দুটি কাঠামো সম্পর্কে তেমন একটি ধারণা লাভ করতে পারে না। অনুরূপভাবে কিতাবটির অনুশীলনী একেবারেই স্বল্প, যা ছাত্রদের স্মৃতিতে স্থায়ী করার জন্য পর্যাপ্ত নয়। একটি বাহাছ পড়ার পর পর্যাপ্ত তামরীন করা না হলে আস্তে আস্তে তা স্মৃতি থেকে হারিয়ে যায়। এজন্য এমন একটি কিতাব সংকলন করা সময়ের দাবি, যে কিতাবে প্রতিটি বাহাসে অত্যধিক ব্যবহৃত তিনটি শব্দকাঠামো উপস্থাপন করা হবে এবং পর্যাপ্ত তামরীন থাকবে, যেখানে ছাত্ররা তাদের মুখস্থকৃত বিষয়টি প্রয়োগ করতে পারবে।
