শর্ট পিডিএফ ও সূচিপত্র দেখতে ছবিতে ক্লিক করুন

আমাদের আকসা আমাদের ফিলিস্তিন

‘আমাদের আকসা আমাদের ফিলিস্তিন’-এটি কেবল একটি বইয়ের শিরোনাম কিংবা দাবি নয়; এটি প্রতিটি সচেতন মুসলিমের ঈমানি বাস্তবতা ও হৃদয়ের স্পন্দন। শায়েখ আবু সালিহ মুহাম্মাদ যুরকানি আল-মাগরিবি’র প্রামাণ্য গবেষণাকে ভিত্তি করে সংকলিত এই গ্রন্থে শারয়ি বিধান ও ঐতিহাসিক বাস্তবতার নানা আঙ্গিকে আকসা ও ফিলিস্তিনের সংকট উন্মোচিত হয়েছে। বিশ্ববরেণ্য আলিমদের দূরদৃষ্টিসম্পন্ন নসিহত, ইহুদিবাদের স্বরূপ উন্মোচন এবং পণ্য বয়কট থেকে শুরু করে শাসক ও শাসিতের সুনির্দিষ্ট দায়িত্বের দালিলিক আলোচনা বইটিকে অনন্য করে তুলেছে। শাইখ ড. মুহাম্মদ শহীদ উল্লাহ খান মাদানীর বিজ্ঞ সম্পাদনায় প্রকাশিত এই গ্রন্থটি উম্মাহর প্রচলিত ধারণা ভেঙে এক গভীর পুনর্ভাবনা ও মুক্তির নির্ভুল রূপরেখা তুলে ধরে।

Original price was: ৮০০৳ .Current price is: ৪৮০৳ .

Pre-order Ends on: December 10, 2026
Pre-order Ends on: December 10, 2026
আপনি যদি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বই সংগ্রহ করতে চান, সে ক্ষেত্রে অনুগ্রহ করে বিভিন্ন অনলাইন বুকশপে যোগাযোগ করুন। আমরা সরাসরি ক্যাশ অন ডেলিভারিতে বই প্রেরণ করি না।

অন্যান্য বইসমূহ

আমাদের আকসা আমাদের ফিলিস্তিন বইয়ের সম্পর্কে কিছু কথা

ফিলিস্তিনের রক্তক্ষরণ দেখে বুক ভেঙে আসে ঠিকই, কিন্তু শুধু তাৎক্ষণিক আবেগ আর ফেসবুকের সাময়িক ক্ষোভে ফিলিস্তিন মুক্তি পাবে না। এর জন্য প্রয়োজন ইতিহাস, বিশ্বরাজনীতি এবং সর্বোপরি দ্বীনি বিধানের সঠিক জ্ঞান। কেন শতাব্দীর পর শতাব্দী ধরে এই ভূখণ্ডে আগ্রাসন চলছে? ইহুদিবাদের আসল রূপ কী? আর এই সংকট থেকে উত্তরণে একজন সাধারণ মুসলিম কিংবা মুসলিম রাষ্ট্রনায়কদের প্রকৃত করণীয়ই বা কী? এই বইটি নিছক কোনো স্লোগানের সংকলন নয়; বরং বিশ্ববরেণ্য সালাফি উলামায়ে কেরামের হৃদয়নিংড়ানো হেদায়েত ও প্রামাণ্য দলিলের আলোকে এমন এক আয়না, যা প্রচলিত ভুল চিন্তাধারাকে ভেঙে আপনাকে বাস্তবতা উপলব্ধি করতে শেখাবে।

বইটির মূল বৈশিষ্ট্য:

  • শারয়ি বিধান ও কঠোর বাস্তবতার নিখাদ বিশ্লেষণ: কুরআন, সুন্নাহ ও সালাফদের মানহাজ অনুসারে সংকটের ঐতিহাসিক ও বর্তমান প্রেক্ষাপট মূল্যায়ন।
  •  ইহুদি পরিচিতি ও জায়োনিস্ট আগ্রাসনের প্রামাণ্য দলিল: তাওরাত-তালমুদের বিকৃতি, বর্ণবাদী দৃষ্টিভঙ্গি এবং ফিলিস্তিন দখলের ধারাবাহিক ঐতিহাসিক দলিলের সুবিন্যস্ত উপস্থাপন।
  • মুসলিম শাসক ও শাসিতের করণীয় নিরূপণ: আবেগ নয়, বরং রাজনৈতিক ও ব্যক্তিগত উভয় স্তরে আকসা পুনরুদ্ধারে কার কী সুনির্দিষ্ট দায়িত্ব—তার সুস্পষ্ট শারয়ি নীতিমালা।
  • পণ্য বয়কট ও সংঘাতের হাকীকত: আবেগতাড়িত পদক্ষেপের বাইরে গিয়ে পণ্য বয়কটের শারয়ি ও বাস্তব কার্যকারিতা এবং জিহাদের শর্তাবলির নির্মোহ পর্যালোচনা।
  • বিশ্ববরণ্য ফকিহ ও মুহাদ্দিসদের দিকনির্দেশনা: শাইখ ইবনে বায, শাইখ আলবানী, শাইখ উসাইমীন, শাইখ সালিহ আল-ফাওযানসহ শীর্ষ আলিমদের দূরদর্শী ফতোয়া ও সমাধান।

এই বইটি কেন পড়বেন?

  • কোটি মুসলিমের হৃদয়ের দাবিকে বুদ্ধিবৃত্তিক রূপ দিতে: ফিলিস্তিনের প্রতি ভালোবাসাকে নিছক আবেগে সীমাবদ্ধ না রেখে গভীর জ্ঞান ও প্রজ্ঞাপূর্ণ শক্তিতে রূপান্তর করার জন্য।
  • প্রচলিত ভুল ধারণা ভেঙে সত্য জানতে: ফিলিস্তিন সংকট নিয়ে ছড়িয়ে থাকা বহু অসত্য, অতি-উৎসাহী প্রোপাগান্ডা এবং বিভ্রান্তিকর বয়ান থেকে মুক্ত হয়ে সঠিক ইতিহাস ও আকীদাভিত্তিক অবস্থান গ্রহণে।
  • ব্যক্তিগত ও সামাজিক দায়িত্ব নির্ধারণে: বর্তমান পরিস্থিতিতে একজন সচেতন মুসলিম হিসেবে দুআ, দান, বয়কট কিংবা আত্মসমালোচনার ক্ষেত্রে নিজের ভূমিকা সুনির্দিষ্ট করতে।
  • ঐশী বিজয়ের প্রতি অবিচল আস্থা অর্জনে: সংকট যত গভীরই হোক, নবুওয়তি ভবিষ্যৎবাণী ও কুরআনুল কারিমের আলোকে ফিলিস্তিনের চূড়ান্ত মুক্তি ও ইসলামের বিজয়ের অনিবার্য সত্য অনুধাবনে বইটি চিন্তার খোরাক জোগাবে।

আমাদের আকসা আমাদের ফিলিস্তিন বইয়ের তথ্য

অনুবাদক

সম্পাদক

প্রকাশক

পৃষ্ঠা সংখ্যা

৫৬০

সাইজ

রেগুলার (5.5" x 8.5")

কভার

হার্ডকভার

গ্রন্থনা

মুহাম্মাদ মাহিন আলম

Customer Reviews

0 reviews
0
0
0
0
0

There are no reviews yet.

Be the first to review “আমাদের আকসা আমাদের ফিলিস্তিন”

Your email address will not be published. Required fields are marked *