ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
প্রফেসর ডক্টর আবু বকর মুহাম্মাদ যাকারিয়া মজুমদার, অধ্যক্ষ মাওলানা মোহাম্মাদ ছিদ্দিকুর রহমান মজুমদার এর ২য় পুত্র। ১৯৬৯ সালে কুমিল্লা জিলার চৌদ্দগ্রাম উপজেলার ধনুসাড়া গ্রামে তাঁর জন্ম। পিতার কাছেই তার প্রাথমিক শিক্ষার হাতেখড়ি। নিজ গ্রামের ফাযিল মাদরাসা থেকে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হওয়ার পর তিনি তৎকালীন ইসলামী শিক্ষার সর্বোচ্চ বিদ্যাপিঠ মাদরাসা – ই – আলীয়া ঢাকা হতে ১৯৮৮ সালে অনুষ্ঠিত কামিল পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। তারপর মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স, মাষ্টার্স, এম.ফিল ও পিএইচ.ডি ডিগ্রি অর্জন করেন। সেখানে প্রতিটি পর্যায়েই আল্লাহর অনুগ্রহে তিনি কৃতিত্বের স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছেন।
লেখক
অনুবাদক
আল-ইবানাহ আন উসূলিদ দিয়ানাহ
“আল-ইবানাহ আন উসূলিদ দিয়ানাহ” হলো আকীদা-বিষয়ক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রামাণ্য গ্রন্থ, যা রচনা করেছেন ইমাম আবুল হাসান আল-আশআরী (রাহিমাহুল্লাহ)। মুতাযিলা মতবাদ ত্যাগ করে কুরআন–সুন্নাহভিত্তিক আকীদায় ফিরে আসার পর শেষজীবনে এ কিতাব রচনা করেন।
এই গ্রন্থে তিনি দর্শন/কালামভিত্তিক জটিলতা পরিহার করে কুরআন, সুন্নাহ ও সালাফে সালেহীনের মানহাজকে আকীদার মূল ভিত্তি হিসেবে তুলে ধরেছেন। আল্লাহর সিফাত, ঈমান, তাকদীর, আল্লাহর দর্শন, কবরের আযাব, শাফাআতসহ বহু মৌলিক বিষয়ের আলোচনা এখানে সংক্ষিপ্ত কিন্তু শক্ত দলীলভিত্তিকভাবে এসেছে।
বাংলাভাষী পাঠকদের জন্য এটি একটি রেফারেন্স গ্রন্থ—যা আকীদার মূল উৎসে ফিরে যাওয়ার নির্দেশনা দিবে। বিভ্রান্ত মতবাদগুলোর বিপরীতে সহীহ আকীদার অবস্থানকে স্পষ্টভাবে তুলে ধরবে।
শারঈ রাজনীতি
ইসলামি শরীআহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা ও রাজনীতির সঠিক পথ খুঁজে পেতে, “শারঈ রাজনীতি” বইটি আপনার জন্য এক অমূল্য রিসোর্স।
বইটি নবি মুহাম্মদ (ﷺ)-এর রাষ্ট্র ও সমাজ পরিচালনার নীতিমালা, খুলাফায়ে রাশিদীনের কার্যক্রম এবং শরীআতের অনুকূলে রাজনীতি বাস্তবায়নের মাধ্যমে ইসলামের বাস্তব প্রয়োগ নিয়ে গভীর আলোচনায় সমৃদ্ধ।
বইটি সবার জন্য—বিশেষত দাঈগণের, শিক্ষার্থীদের এবং যারা ইসলামের রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার বিষয়টি বুঝতে চান তাদের জন্য অপরিহার্য।
আল মুখতাসার ফী শারহি আরকানিল ইসলাম
আল-মুখতাসার ফী শারহি আরকানিল ইসলাম – ইসলামের পাঁচটি মৌলিক স্তম্ভের সংক্ষিপ্ত অথচ সারগর্ভ ব্যাখ্যা। শাহাদাহ, সালাত, সাওম, যাকাত ও হজ—এই পাঁচ রুকনের ওপর কুরআন, সহীহ হাদীস ও সালাফদের বোধের আলোকে প্রাঞ্জল বিশ্লেষণ। বইটি সাধারণ মুসলিমদের জন্য সহজবোধ্যভাবে রচিত, যাতে ইসলামের মূল ভিত্তিগুলো জানা ও চর্চা করা সহজ হয়। একজন মুসলিমের ঈমান, ইবাদত ও জীবনব্যবস্থাকে দৃঢ় ভিত্তিতে দাঁড় করাতে এই বই এক অনন্য সহায়ক গ্রন্থ।
উসূল ও ফিকহের মূলনীতিসমূহ
দীনের গভীরতা বোঝার জন্য প্রয়োজন সঠিক নীতিমালা ও দিকনির্দেশনা। ড. সা’দ আশ-শাসরি হাফিযাহুল্লাহর এই গ্রন্থে আলোচিত হয়েছে এমন সব মৌলিক উসূল ও ফিকহের নীতিমালা, যা প্রতিটি সচেতন মুসলিমের জানা জরুরি। সংক্ষিপ্ত অথচ তাৎপর্যপূর্ণ এই বই সাধারণ পাঠককে দীন বোঝার সঠিক পথে পরিচালিত করবে—আকীদা, ইবাদত ও শরীয়তের মৌলিক বিষয়গুলোকে করবে আরও পরিষ্কার ও প্রাঞ্জল।
মহানবি (ﷺ) এর জীবনচরিত
এই গ্রন্থে মহানবী ﷺ-এর জীবনচরিতের সংক্ষিপ্ত কিন্তু গভীর বর্ণনা দেওয়া হয়েছে। ইমাম ইয়াহইয়া ইবনু শারাফ আন-নাওয়াওয়ি (রাহি.) তাঁর ‘তাহযীবুল আসমা ওয়াল লুগাত’-এর ‘তাহযীবুস সীরাতিন নাবাওয়িয়াহ’ অধ্যায় থেকে নবিজীবনের গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরেছেন। হাদীসের ভাষ্য ও গভীর অর্থবোধক শব্দ ব্যবহার করে এই সীরাত অন্যান্য গ্রন্থ থেকে স্বতন্ত্র বৈশিষ্ট্যমণ্ডিত।
এটা সালাফগণের মানহাজ নয়!
আপনি কি কখনও ভেবেছেন যে ‘সালাফগণের মানহাজ’ নামক ধারণাটি কতটা সঠিক বা বিভ্রান্তিকর হতে পারে? এই বইটি আপনাকে দেখাবে, অনেকেই নিজেদের সুবিধা বা পছন্দ অনুসারে যে পথ অনুসরণ করছে তা আসলে সালাফগণের মূল মানহাজ নয়। শাইখ ড. মুহাম্মাদ বাযমূলের মূল গ্রন্থ অনুবাদ ও ব্যাখ্যার মাধ্যমে ৫৪টি পয়েন্টে বিশ্লেষণ করা হয়েছে, যা পাঠককে প্রকৃত সত্য ও বিভ্রান্তির পার্থক্য জানাতে সাহায্য করবে
সমাজ সংস্কারে সঠিক আকীদার গুরুত্ব
মানুষ যখন থেকে বুঝতে শিখে, তখন থেকেই সে কোনো না কোনো আকীদা- বিশ্বাসের প্রতি ঝুঁকে পড়ে। আর একটি মুসলিম প্রধান সমাজে সহীহ ইসলামী আকীদাই হলো সমাজের বৃহত্তর শ্রেণির আকীদা। এ প্রবন্ধে সঠিক আকীদার পরিচয় তুলে ধরে কীভাবে তা সমাজ সংস্কারে ফলপ্রসু অবদান রাখতে পারে সেদিকে আলোকপাত করা হয়েছে।
রামাদান – মুমিনের দায়িত্ব ও কর্তব্য
৭৳রামাদান মাস সিয়াম সাধনা ও তাকওয়ার মাস, কল্যাণ ও বরকতের মাস, রহমত ও মাগফিরাত এবং জাহান্নামের অগ্নি থেকে মুক্তি লাভের মাস। মহান আল্লাহ এ মাসটিকে বহু ফযীলত ও মর্যাদা দিয়ে অভিষিক্ত করেছেন।
রাসূল ﷺ-এর ভালোবাসায়!
৭৳আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে আমাদের মুসলিম ভাই-বোনেরা প্রতিবাদ ও প্রিয়নবী মুহাম্মাদ ﷺ-কে ভালোবাসার বহিঃপ্রকাশ করছে, আলহামদুলিল্লাহ।
তবে সত্যিকারর্থে কিভাবে রাসূল ﷺ -কে ভালোবাসতে হয় সে বিষয়টি আমাদের অনেকেরই অজানা। এই লক্ষ্যে বিলিভার্স ভিশনের পক্ষ থেকে রাসূল ﷺ -কে কিভাবে ভালোবাসতে হয় এবং সাহায্য ও সমর্থন করা যায় সেই বিষয়টি পৌঁছে দিয়ে সর্বস্তরের মানুষকে সুন্নাহর আলোয় আলোকিত করার উদ্দ্যেশে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।
নারী নির্যাতন প্রতিরোধে ইসলামের ভূমিকা
৭৳বাংলাদেশে করোনা পরিস্থিতির মাঝে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা আতঙ্কজনক হারে বেড়ে চলছে। দেশব্যাপী প্রতিবাদ, গ্রেফতার কোনো কিছুতেই থামছে না এ ভয়াবহতা। এরকম পরিস্থিতিতে বর্তমান সমাজে যে ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে তা অব্যাহত থাকলে আগামী দিনে সংকট আরও বাড়বে। তাহলে এ থেকে পরিত্রাণের উপায় কি? তবে আসুন জেনে নেই ‘নারী নির্যাতন প্রতিরোধে ইসলামের ভূমিকা কি?
আলহামদুলিল্লাহ! বিলিভার্স ভিশনের উদ্যেগে ‘নারী নির্যাতন প্রতিরোধে ইসলামের ভূমিকা’ নামক প্রবন্ধটি বিনামূল্যে বিতরণ করা হয়।
