ড. ফাহাদ ইবনু সালিহ আল-আজলান

ড. ফাহাদ ইবনু সালিহ আল-আজলান
ড. ফাহাদ ইবন সালিহ আল-আজলান। সৌদি আরবের একজন উদীয়মান আলিম। কিং সৌদ বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে কুল্লিয়াতু-তারবিয়ার শিক্ষক হিসেবে যোগদান করেন। মুসলিম-বিশ্বে সমকালীন বিভিন্ন সমস্যা ও সংকট বিষয়ে তিনি বেশ কিছু বই রচনা করেছেন। উল্লেখযোগ্য কয়েকটি বই হলো: যুখরুফুল কাউল, মা’রাকাতুন নস, আত-তাসলীম লিন্নাসসিশ শারঈ, সুওয়ালাতু তাহকীমিশ শরীআহ, আল-ইন্তিখাবাত ওয়া আহকামুহা ফিল ফিকহিল ইসলামী
অনুবাদক
সম্পাদক
শারঈ রাজনীতি
ইসলামি শরীআহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা ও রাজনীতির সঠিক পথ খুঁজে পেতে, “শারঈ রাজনীতি” বইটি আপনার জন্য এক অমূল্য রিসোর্স।
বইটি নবি মুহাম্মদ (ﷺ)-এর রাষ্ট্র ও সমাজ পরিচালনার নীতিমালা, খুলাফায়ে রাশিদীনের কার্যক্রম এবং শরীআতের অনুকূলে রাজনীতি বাস্তবায়নের মাধ্যমে ইসলামের বাস্তব প্রয়োগ নিয়ে গভীর আলোচনায় সমৃদ্ধ।
বইটি সবার জন্য—বিশেষত দাঈগণের, শিক্ষার্থীদের এবং যারা ইসলামের রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার বিষয়টি বুঝতে চান তাদের জন্য অপরিহার্য।
